• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৩:০৩
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৩:০৩

নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর।

তিনি জানান, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে।

যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র‍্যাব-৩ তৎপর রয়েছে। এছাড়া, যেকোনো স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৩ প্রস্তুত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com