• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার: কাদের

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৩:০৯
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৩:০৯

হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার: কাদের

নিউজ ডেস্ক
বিএনপির চলামান আন্দোলনের সমালোচনা করে কাদের বলেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার, এ অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে। তাতে লাভ হয়নি। এবারও হবে না৷

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটদানে বাধা দিলে প্রতিহত করার ঘোষনা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে। ভোট দিতে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে।

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে ওবায়দুল কাদের বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে। তারা নির্ভয়ে ভোট দেবে। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির কাদের বলেন, কত আসন পাবে তা এখনই বলতে চাই না। তবে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিল। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না। সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com