• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এই নির্বাচন অর্থহীন, বর্জন করুন: নজরুল ইসলাম

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৭:০৬
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৭:০৬

9777474

এই নির্বাচন অর্থহীন, বর্জন করুন: নজরুল ইসলাম

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের কাছে এই নির্বাচন একটা প্রহসন। এটা অর্থহীন নির্বাচন, যেটাতে দয়া করে কেউ জড়িত হবেন না। কারণ এটা একটা অপরাধমূলক অপতৎপরতা, এটাতে জড়িত হওয়াও অপরাধ। আমরা শুধু শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি। আর কোনো আহ্বান আমাদের নেই।

আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন বর্জন করার আইনগত অধিকার আমার কাছে। এই বর্জন যারা করবে তারা আমাদের আহ্বান শুনবে। এর বাইরে অন্য যা করবে সেটা সরকারের হুকুমে করবে, আমাদের হুকুমে না।

তিনি বলেন, আমাদের আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য সরকার নিজেই বেশ কিছু ঘটনা ঘটিয়ে তার দায় আমাদের ওপর চাপানো চেষ্টা করেছে। এখনও সেই অপচেষ্টা চলছে। কয়েক দিন আগে দেখেছেন, কেউ কিছু জানে না কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হলো- হাসপাতালগুলোতে একটা নির্দিষ্ট দিনে রেডি রাখার জন্য যেন তারা চিকিৎসা করতে পারে। ঠিক সেদিন একেবারে ঢাকা মহানগরীর ভেতরে বেশকিছু গাড়িতে আগুন ধরে গেল এবং বেশ কিছু লোক সেখানে মারা গেল।

তিনি বলেন, কোনো তদন্ত ছাড়াই সেদিন পুলিশের পক্ষ থেকে বলা হলো, এটা করেছে যারা অবরোধ করেছে তারা। এটা এখন থেকে নয়, বহু বছর ধরে সরকার এই অপকৌশল চালিয়ে আসছে। তারা বিরোধী দলের আন্দোলনটানে বিপথগামী করার জন্য অপকৌশল চালিয়ে যাচ্ছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ভোট ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের দিনই হয়ে গেছে। ৭ তারিখে কিসের ভোট? ৭ তারিখে একটা ঘোষণা হতে পারে। নির্বাচন তো হয়েই গেছে। সরকারের এই ভাওতাবাজি, ধাপ্পাবাজি, ভুয়া নাটক, তামাশা আমরা লেজিটিমাইজ করব না। সেই কারণেই আমরা এটা প্রত্যাখান করেছি। এটা ইলেকশন না, সিলেকশন।

গুলশানের বাসভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বেগম সেলিমা রহমানও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com