• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মতামত

শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে’

প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১১:০৩
আপডেট: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১১:০৩

শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে’

নিউজ ডেস্ক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকার বলেছেন, শাসকগোষ্ঠী শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। শহীদ আসাদ যে অধিকার, মুক্তি ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার ৫৩ বছরেও সেটি অর্জিত হয়নি। বরং তার বিপরীতে দেশকে ঠেলে দেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে শহীদ আসাদ স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, গণতন্ত্রের পরিবর্তে ভোটের অধিকার হরণ করা হয়েছে। ডামি নির্বাচনের মাধ্যমে সরকার একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে। নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। দেশের বহুত্ববাদী অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে নিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ১৯৬৯ এর মতো আরো একটি গণজাগরণ বা গণঅভ্যুত্থান জরুরি। সেজন্য দেশের সকল প্রগতিশীল ও দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে যুগপৎ ধারায় আন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রেজাউল আলম, সংগঠক শাহাদাৎ হোসেন শান্ত, আবুল কালামসহ অন্যান্যরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com