• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২ ৯:৪৪
আপডেট: বুধবার, ৮ জুন, ২০২২ ৯:৪৪

১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে লন্ডনে প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ,লন্ডন

গত ৬ জুন ২০২২ পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কের কমিউনিটি হলে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল (এফআরআই) এর আয়োজনে বাংলাদেশে গণ কমিশন কর্তৃক ১১৬ আলেমের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও বিরোধীদলীয় নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল বুরহান উদ্দীন চৌধুরী ও সহকারী সেক্রেটারি মো : আমিনুল ইসলাম সফর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাদির সালেহ।এতে বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, যুক্তরাজ্য জামায়াত নেতা মোঃ আমিন চৌধুরী, জামাল উদ্দিন, অনলাইন এক্টিভিস্ট ফোরাম ইউকের সেক্রেটারি দেলওয়ার হোসেন এবং ফাইট ফর রাইটস এর সহসভাপতি কে করাম।সভায় কুরআন তেলওয়াত করেন এফআরআই এর সদস্য মো : সালেহ আহমদ ও জাগরণী সংগীত পরিবেশন করেন রায়হান চৌধুরী।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এফআরআই এর সহসভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, সহ সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, মোঃ ইকবাল হোসাইন, প্রচার সম্পাদক মোঃ ফান্টু, জাস্টিস ফর ভিক্টিমস এর সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ জিলানী, সাবেক দিগন্ত সাংবাদিক মোঃ আব্দুল বাকী, বিশিষ্ট ইউটিউবার পারভেজ আহমেদ সুজা, মানবাধিকার কর্মী মোঃ আলম আহমেদ, মোঃ ছালেহ আহমদ, হাবিবুর রহমান, তাবাছছুমা সাফা, মোঃ শাহরিয়ার ওয়াহিদ, মোঃ মাহাদী হাসান, আব্দুল বারী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান অনির্বাচিত সরকারের মদদপুষ্ট তথাকথিত গণকমিশন দেশের সম্মানিত ১১৬ আলেমের তালিকা করে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।যারা নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারাই আবার নিরপরাধ আলেমদের তালিকা দুদকে জমা দেয়।সম্প্রতি চট্রগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ড এবং বিস্ফারণের ঘটনাও আওয়ামীলীগ নেতাদের দুর্নীতি ও অনিয়মের কারণে ঘটেছে।সরকার তাদের অপকর্ম ঢাকতে ভিন্নমতের লোকদের গুম, খুন ও জেলে বন্দি করে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।তারা অবিলম্বে ১১৬ আলেমের নামে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও কারাবন্দী সকল বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি দেয়ার আহবান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com