• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কারামুক্ত ছাত্রদলের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা, নয়াপল্টনে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৪৮
আপডেট: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৭:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক

সদ্য কারামুক্ত সংগঠনের নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মিছিল অনুষ্ঠিত হয়। তাদের মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, জোনাকি সিনেমা হল, ফকিরাপুল মোড় হয়ে আবারও কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগানসহ রাজপথ মুখরিত করে তুলেন নেতাকর্মীরা।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনান, মেহেদী হাসান, আবুল হোসেন হাওলাদার আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সোহেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুয়েল, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাগর বাবু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শামীম পালোয়ান, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি আরিফুর রহমান মোল্লা, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক যুবায়ের হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রাজন মিয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম