• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের তেমন একটা মর্যাদা নেই: কাদের সিদ্দিকী বীর উত্তম

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:২১
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:২১

966663 1

বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের তেমন একটা মর্যাদা নেই: কাদের সিদ্দিকী বীর উত্তম

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
যে সকল মুক্তিযোদ্ধা বর্তমানে বেঁচে আছে তাদের তেমন একটা মর্যাদা নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ সন্তান-৭১ এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বধ্যভূমি, গণহত্যা শীর্ষক আলোচনা সভা এবং বধ্যভূমির পথে পথে তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী সভায় উপস্থিত সবার উদ্দেশে বলেন, আপনারা শেখ হাসিনাকে উপড়ে ফেলে দিয়ে দেশকে বাঁচাতে পারবেন না। শেখ হাসিনাকে কাঁধে নিয়ে রাজাকারদের মাথায় বসিয়ে তাও কিছু করতে পারবেন না। দেশকে বাঁচাতে হলে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয় পাত্র ছিলাম। বাংলাদেশে আমার মাপের মুক্তিযোদ্ধা বর্তমানে তেমন নেই। বঙ্গবন্ধুর লাশ যখন ধানমন্ডিতে পড়েছিল আজকের অনেক বীরেরা তখন ইদুরের গর্তে লুকিয়ে ছিল।

আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা ‘১৯৭১ বধ্যভূমির পথে পথে’ বইটির তথ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন এবং ‘বধ্যভূমির পথে পথে’ বইটির মোড়ক উন্মোচন করেন। তিনি বলেন, বাংলাদেশের একটি ভূমিও বধ্যভূমিহীন নয়। বাংলাদেশ হলো শহীদদের জাদুঘর। পৃথিবীতে ভাষাভিত্তিক একটি মাত্র রাষ্ট্র হয়েছে সেটি হলো বাংলাদেশ।

আলোচনা সভায় ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, শহীদ সন্তান-৭১ এর সভাপতি ড. সেলিনা রশীদ,ছড়াকার আসলাম সানি, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, ড.শরীফ সাকি, সাংবাদিক মানিক লাল ঘোষ সহ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।
অনুষ্ঠান পরিচালনা করেন খান আক্তার হোসেন।



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com