• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

বিএনপি নেতা হাবিবের আপিল খারিজ, দণ্ড বহাল

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৪৪
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক
আদালত অবমাননার মামলায় পাঁচ মাসের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাকে দেওয়া হাইকোর্টের দণ্ড আপিল বিভাগেও বহাল রইলো।

রবিবার (৩ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

এর আগে গত বছরের ২২ নভেম্বর হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন তাকে কারাগারে পাঠানো হয়।

তলবে হাজির না হওয়ায় গত ৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে খুঁজে বের করে হাজিরের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ অবস্থায় ২১ নভেম্বর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে র্যাব-২ তাকে গ্রেফতার করে। পরদিন হাজির করা হয় হাইকোর্টে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম