• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝুঁকিপূর্ণ ভবনের সামনে নোটিশ দেওয়ার নির্দেশ: হাইকোর্ট

প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৩:১৫
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৩:১৫

9666985 4

ঝুঁকিপূর্ণ ভবনের সামনে নোটিশ দেওয়ার নির্দেশ: হাইকোর্ট

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবনের সামনে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং বেইলি রোড ছাড়াও অন্যান্য ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৪ মার্চ) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে হাইকোর্ট। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী চার মাসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।

এছাড়া, বেইলি রোডের যে ভবনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে ফায়ার এক্সিট স্থাপনে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত একটি রুল জারি করেছেন।

বেইলি রোডের আগুনের কারণ তদন্ত এবং দায়ীদের শাস্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রবিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ ও ইশরাত জাহান এ দুটি আবেদন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com