• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সিন্ডিকেট ধ্বংসের দায়িত্ব সরকারকেই নিতে হবে: ইনু

প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:২৬
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:২৬

 

রাজশাহী প্রতিনিধি

জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সোমবার (৪ মার্চ) বিকেলে রাজশাহীতে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুবজোটের উদ্যোগে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে হাসানুল হক ইনু বলেন, এখন দেশের যুব সমাজকে দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে দুর্দশাগ্রস্থ জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশের চিরশত্রু মৌলবাদী-জঙ্গিবাদী-তালেবানী শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামাতের ক্ষমতা দখলের রাজনীতিও মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনগণ দুঃখ-কষ্টে আছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজার সিন্ডিকেট কারসাজি করেই চলেছে। কোনো অজুহাত না দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য বাজার সিন্ডিকেট ধ্বংস করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

ইনু বলেন, যারা মুক্তিযুদ্ধ করেছিলো তারা যুবকই ছিলো। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়েও যুবকদেরই ঝান্ডা ধরতে হবে। বাঙালিদের যারা ধ্বংস করতে চায়, ধর্মের নামে যারা পাকিস্তানি ও তালেবানী সংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের প্রতিরোধ করে বাঙালিয় সংস্কৃতি প্রসারে যুব সমাজকে প্রথম সারির যোদ্ধা হিসাবে অবতীর্ণ হতে হবে।

তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে অন্যথায় বেকার ভাতা প্রদান করতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করতে হবে। বিএনপি-জামাত জনগণের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতায় যাবার রাজনীতি করছে। বিএনপি-জামাতের কাছে সংকট সমাধানের কোনো প্রস্তাব নাই। বিএনপি আন্দোলনের নামে যা করছে তার ভিতরে গণতন্ত্রও নাই, বিএনপি-জামাত ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না বলেও মন্তব্য করেন শরিফুল কবির স্বপন।

জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জাসদের সহ-সভাপতি এডভোকেট মজিবুল হক বকু, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুবজোটের সভাপতি শরিফুল কবির স্বপন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য শফিউর রহমান শফি, রাজশাহী জেলা সভাপতি প্রদীপ মৃধা, মহানগরের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, যুবজোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম