• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া

প্রকাশ: শনিবার, ১১ জুন, ২০২২ ১০:৫৩
আপডেট: শনিবার, ১১ জুন, ২০২২ ১০:৫৩

90124 1

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে আদালতের অনুমতি সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে প্রতিনিধি সম্মেলন-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে মামলায় সাজাপ্রাপ্ত আসামি। কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। যদি চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়, তবে আদালতের মাধ্যমে যেতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা হয়েছে তা ঠিক নয়। রাজধানীর মোহাম্মদপুরের ঘটনাটি দুঃখজনক। যারা এ ঘটনা ঘটিয়েছেন তাদের সংযত হ‌ওয়া উচিত ছিল। পুলিশের গায়ে হাত তুলবে পুলিশ বসে থাকবে এটা সঠিক নয়।

তিনি বলেন, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলেই দেশে নিরাপত্তা রয়েছে। দেশের উন্নয়ন দুর্বার গতিতে সব ঠিকঠাক মতো চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com