• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট-তামাবিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৫:৩৫
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৫:৩৫

 

সিলেট প্রতিনিধি

সিলেট-তামাবিল মহাসড়কে জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন ৷

শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরশ (৬) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে ৷

স্থানীয়দের তথ্যমতে, দুপুর ১টার দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে জাফলংগামী একটি পর্যটকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। আহত হন অনেকেই। দুর্ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। এতে বাসটি দুমড়ে মুচড়ে গেছে ও ট্রাকটি উলটে রাস্তার পাশে পড়ে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম