• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির নেতাকর্মীদের হত্যা করে আ’লীগ ক্ষমতায় : সেলিমা রহমান

প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৩:৪১
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪ ৩:৪১

9666896 7

বিএনপির নেতাকর্মীদের হত্যা করে আ’লীগ ক্ষমতায় : সেলিমা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় বসে আছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, ২৮ অক্টোবর আমাদের সমাবেশকে ভয় পেয়ে পণ্ড করে দিয়েছে সরকার। হাজার-হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, হত্যা করেছে।

সোমবার (১১ মার্চ) নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেলিমা রহমান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন কোনো নির্বাচন ছিল না। এটা শুধু আনুষ্ঠানিকতা ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর। সারা বিশ্ব জানে, এখানে কোনো ভোট হয়নি। এখানে শুধু সিলেকশন হয়েছিল।

বিএনপির সাবেক এ মন্ত্রী বলেন, যেকোনো দেশে আন্দোলনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধে নারীরা অংশগ্রহণ করেছে। অনেক নারী স্বামী-সন্তানকে মুক্তিযুদ্ধে এগিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন, ৯০ এর আন্দোলন, সব সময় নারীরা এগিয়ে ছিল। আগামীতে বিএনপির আন্দোলনে নারীরা এগিয়ে থাকবে।

৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি- মন্তব্য করে সেলিমা রহমান বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে। আর এই ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। যে কারণে তারা নিজেরা মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে।

সেলিমা রহমান বলেন, চলমান আন্দোলন বেগবান করতে ভূমিকা রাখবে তাদের নারী নেতৃত্ব।

এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com