• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন যাত্রী, কাভার্ড ভ্যানচাপায় গেল প্রাণ

প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৪
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৪

অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন যাত্রী, কাভার্ড ভ্যানচাপায় গেল প্রাণ

অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন যাত্রী, কাভার্ড ভ্যানচাপায় গেল প্রাণ

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কে কাভার্ড ভ্যানচাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

আরো পড়ুন
অপরাধীরা যেকোনো সময় ছোবল মারতে পারে : চিফ প্রসিকিউটর
অপরাধীরা যেকোনো সময় ছোবল মারতে পারে : চিফ প্রসিকিউটর

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোহাম্মদ হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশা করে সিপি মোড়ে পৌঁছে সড়কের ডান পাশে নামেন।
পরে ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান সিএনজি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মোহাম্মদ হোসেন ও অটোরিকশাচালক সাইফুল ইসলাম আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ হোসেনকে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুর নবী রাহাত বলেন, ‘মোহাম্মদ হোসেনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’

আহত সিএনজিচালক সাইফুল ইসলাম বলেন, ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে সিপি মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান আমার গাড়িতে চাপা দেয়।

এতে যাত্রী মোহাম্মদ হোসেনসহ আমি আহত হই।’
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান বলেন,‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। গুরুতর আহত মোহাম্মদ হোসেনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। আহত সিএনজিচালক সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

তিনি আরো বলেন, দুর্ঘটনার বিষয়টি জোরারগঞ্জ থানাকে জানানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও এর চালক পুলিশ হেফাজতে রয়েছে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com