• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৫:২৯
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ৫:২৯

96858 1

অপারেশন ডেভিল হান্ট: সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃত যুব মহিলা লীগ নেত্রীর নাম মোছা. শাহিদা বেগম। তিনি পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা তিনি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা যায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করে।

এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com