• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপারেশন ডেভিল হান্ট সিদ্ধিরগঞ্জে আ’লীগ ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রেফতার-৪

প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৯
আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:৩৯

9633333963

অপারেশন ডেভিল হান্ট সিদ্ধিরগঞ্জে আ’লীগ ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রেফতার-৪

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে অপারেশন ‘ডেভিল হান্টের’ অভিযানে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতা ও যুবলীগ কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রæয়ারি) ভোর রাতে আসামিদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেফতারদের মধ্যে রয়েছে, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক দ্বীন ইসলাম (৩০) (নাসিক) ৩ নং ওয়ার্ডস্থ নয়াআটি এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী হিরন মিয়া (৫০) হরিনের ছেলে যুবলীগ কর্মী শাহ পরান আহমেদ যুবরাজ (৩০) এবং একই ওয়ার্ডের সানারপাড় এলাকার আবুল কালামের পুত্র যুবলীগ কর্মী মেহেদী হাসান রুবেল (৩৫)।
থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গোপন সংবাদ মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয়েছে, আসামিদের মধ্যকার দ্বীন ইসলাম ও যুবরাজ এজহারনামীয় আসামি এবং বাকিরা সন্দেহভাজন আসামি। তাদের আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com