• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী নির্বাচনে ও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে-এনামূল হক শামীম

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৮:১২
আপডেট: শনিবার, ১৩ মে, ২০২৩ ৮:১২

966665

আগামী নির্বাচনে ও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে-এনামূল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি ॥ পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি বলেছেন আগামী নির্বাচনে ও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। বিএনপিতো নাই। আন্দোলন সংগ্রাম করতে শক্তি লাগে। নেতা কর্মী লাগে। কোনটাই বিএনপির নেই। তাই বিএনপি ক্ষমতায় আসবেনা। ওরা ক্ষমতায় আসলে আগুন সন্ত্রাস করে। মানুষ পুড়িয়ে মারে। শামীম বলেন আমরা উন্নয়নের স্বপ্ন দেখি ,স্বপ্ন বাস্তবায়ন করি ,আমরা শেখ হাসিনার কর্মী। তিনি বলেন শেখ হাসিনার আমলে পদ্মাসেতুর পরে এখন মেঘনা সেতু হবে। গত সাড়ে ৪ বছরে শেখ হাসিনার কাছে যা চেয়েছি শরীয়তপুরের জন্য তিনি সবই দিয়েছেন। শেখ হাসিনার ভাগ্যের সাথে শরীয়তপুরের ভাগ্য জড়িত। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করুন। উপমন্ত্রী বলেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শরীয়তপুরের ফোর লেন রাস্তার কাজ শেষ করবো। ইতোমধ্যে ৫৯ কিলোমিটার ফোর লেন রাস্তার জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার কাজ চলমান রয়েছে। তিনি বলেন শেখ হাসিনার সুবাদে আমরা শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছি। সাব মেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ দিয়েছি।নড়িয়া জাজিরায় বেড়িবাধ দিয়ে ভাংগনের হাত থেকে রক্ষা করেছি। এ সরকারের ৪ বছর ৫ মাসের মধ্যে ২ বছর করোনা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সবকিছু এলামেলো হয়ে গেছে। এরপরেও শেখ হাসিনা তার মেধা ,সততা ও দক্ষতা দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদের জন্য শেখ হাসিনা অপরিহার্য।তিনি বলেন যারা নৌকায় ভোট দেন না তারা আওয়ামীলীগ হতে পারেনা। তিনি জাজিরার আওয়ামীলীগের সকল নেতা কর্মীকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। জাজিরা পৌসভার নুতন ভবন এর ভিত্তি প্রস্তর উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এ সব কথা বলেন।
জাজিরা পৌরসভার মেয়র অওয়ামীলীগ নেতা ইদ্রিস মাদবর এর সভাপতিত্বে জাজিরা উপজেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম মাদবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বাংলঅদেশ আওয়ামীলীগের কার্যকরী সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নাহিম রাজ্জাক। উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর সামসুল হক খান, মাদারীপুর পৌর মেয়র পেরসভা মেল সমিতির সাধারন সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, শরীয়তপুর পৌর মেয়র এড.পারভেজ রহমান জন,নড়িয়া পৌর মেয়র এড. আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা আওয়মীলীগের সভাপতি জিএম নুরুল হক, সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার, ছাত্রলীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মী সহ পৌরসভার কাউন্সিলরগন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com