• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ-বিএনপি সংঘর্ষে খাগড়াছড়িতে পুলিশসহ অর্ধশতাধিক আহত

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ২:২৯
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ২:২৯

96665203

আ’লীগ-বিএনপি সংঘর্ষে খাগড়াছড়িতে পুলিশসহ অর্ধশতাধিক আহত

নিউজ ডেস্ক

পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে পুলিশসহ উভয় দলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

জেলা শহরের শাপলা চত্বরে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ রিপোর্টটি লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে।

জানা যায়, পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসে আওয়ামী লীগের নেতকর্মীরা হামলা চালায়। এরপর পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করে।

সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ পর্যন্ত উভয়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে যানবাহন চলাচল ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, বিনা উস্কানিতে আওয়ামী লীগের লোকজন বিএনপি অফিসে হামলা চালায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com