• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:০১
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:০১

96003 3

ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ বিতরণ

নওগাঁ প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর প্রাণ ও কল্যাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ টিপু বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে তুলবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৫০০ জন উপকারভোগীকে জনপ্রতি ২ হাজার টাকা করে ঈদ বোনাস প্রদান করা হবে। এর মধ্যে ১৪০ জনকে ইতোমধ্যে অর্থ প্রদান করা হয়েছে এবং অবশিষ্টদের মাঝে ঈদের পর পর্যায়ক্রমে বিতরণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com