• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উখিয়ায় নৌকার নিচে মিলল ৯০ হাজার ইয়াবা, নারিকেলবাগানে আরও ১০ হাজার

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৯

উখিয়ায় নৌকার নিচে মিলল ৯০ হাজার ইয়াবা, নারিকেলবাগানে আরও ১০ হাজার

উখিয়ায় নৌকার নিচে মিলল ৯০ হাজার ইয়াবা, নারিকেলবাগানে আরও ১০ হাজার

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

উদ্ধার করা ইয়াবার মধ্যে ৯০ হাজার ট্যাবলেট একটি নৌকার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। এ সময় সেখান থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়ার বালুখালী সীমান্তসংলগ্ন ফাইসা খাল ও নারিকেলবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

টহল দলের সদস্যরা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে এর নিচে একটি বাক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে একটি বাটন মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এরপর রাত ৯টার দিকে উখিয়া থানা-পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিজিবি সদস্য ও উখিয়া থানা-পুলিশের একটি যৌথ দল নারিকেলবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায়ও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com