• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারারুদ্ধ বিএনপি নেতার প্রতি সন্তানের ভালোবাসা

প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১:২৫
আপডেট: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১:২৫

96698596 2

কারারুদ্ধ বিএনপি নেতার প্রতি সন্তানের ভালোবাসা

জনতার আওয়াজ ডেস্ক
‘এ তো রক্তের সাথে রক্তের টান স্বার্থের অনেক ঊর্ধ্বে’, বাবা-ছেলের সম্পর্কে লাগে না স্বার্থ। স্বার্থ ছাড়াই গড়ে ওঠে এ সম্পর্ক। ঠিক এমনই এক ঘটনা সম্প্রতি সবার নজরে এসেছে। লোহার গারদ বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাবা-ছেলের ভালোবাসার মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-ছেলের ভালোবাসার একটি ছবি ভাইরাল হয়েছে।

নাশকতার মামলায় সালথা উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক এজেডএম মুনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর এ খবর পেয়ে মুনিরকে একনজর দেখতে আদালতের গারদখানার সামনে হাজির হয়েছিল তার একমাত্র ছেলে মাহিন। একপর্যায়ে গারদখানার জানালার লোহার শিকের ভেতর দিয়ে বাবার মুখে চুমু দেয় মাহিন। এ সময় সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন কেউ একজন।

পরে ওই ছবি ফেসবুকে পোস্ট করে এসএম ইলিয়াছ হুসাইন নামে এক ব্যক্তি লেখেন, কারারুদ্ধ বাবার প্রতি সন্তানের ভালোবাসা।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুর আদালতের গারদখানায় এ ঘটনা ঘটে। কারারুদ্ধ বিএনপি নেতা মুনির সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা। তার ছেলে মাহিন স্থানীয় আটঘর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মামুন চৌধুরী।

জানা গেছে, নাশকতার মামলায় মুনিরসহ উপজেলার চার বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে পাঠানো অন্য তিন নেতা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মো. ফরিদুর রহমান, বিএনপি নেতা মো. তৌহিদ খান ও ছাত্রদল নেতা মো. নাঈম মিয়া।

বিএনপির ওই চার নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ মামুন অর রশিদ মামুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com