• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ

প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:০০
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:০০

96565241

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন আটক; ৫ বাস-মাইক্রো জব্দ

কুমিল্লা প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জন নেতা-কর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে ৩টি মাইক্রোবাস ও দুইটি মিনি বাস জব্দ করা হয়।

রবিবার (৭ জুন) দুপুর দেড়টায় দিকে মহাসড়কের মাটিয়ারা এলাকায় চট্টগ্রামমুখি লেনে ছাত্রলীগ নেতাকর্মীরা এ মিছিল বের করে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটকদের নাম পরিচয় জানাতে পারেননি।

বিকেলে এ বিষয়ে যোগাযোগ করা হলে ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াসের নেতৃত্বে চট্টগ্রাম মুখি লেনে হঠাৎ একটি মিছিল বের করা হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে মাটিয়ারা এলাকা থেকে ৪৫ জনকে আটক করে এবং ঘটনা স্থল থেকে মিছিলকারীদের বহন করা ৩টি হায়েস গাড়ি ও দুইটি মিনি বাস জব্দ করে। আটকদের যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com