• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই: ড. মোশাররফ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৫৬

9685259

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই: ড. মোশাররফ

কুমিল্লা উত্তর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা বিগত ১৬ বছরে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারেননি। ভোটের বাক্স ছিনতাই, একদলীয় নির্বাচন এবং দিনের ভোট আগের রাতেই হয়েছে। আশা করছি, এইবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই।

তিনি বলেন, আপনাদের ভোটে বিএনপি ক্ষমতাসীন হলে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে সরকার। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ইতোমধ্যে জনাব তারেক রহমান সবাইকে নিয়ে একটি উন্নত দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি দিনব্যাপী মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ এসব কথা বলেন।

এর আগে সকালে নিজ গ্রাম দাউদকান্দির গয়েশপুরে পিতা-মাতা ও দাদা-দাদির কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেন এবং প্রচুরসংখ্যক নেতাকর্মী নিয়ে নির্বাচনি এলাকা মেঘনা উপজেলায় গণসংযোগকালে কমপক্ষে ১২টি স্পটে পথসভায় বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ।

পথসভায় প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এইবারও ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে।

তিনি বলেন, তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তার পরিকল্পনার কথাই বলেছেন- ‘আই হ্যাভ এ প্ল্যান অব দ্য কান্ট্রি, ফর মাই কান্ট্রি।’

মেঘনায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনী, আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, পিটার চৌধুরী, দিলারা শিরীন, শাহাবউদ্দিন, জালালউদ্দিন, আতাউর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com