• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৮:৩১
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৮:৩১

96632501

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন

সকাল থেকে ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) শূন্য আসনের উপ-নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

গত ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ওই আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশনার আসনটি শূন্য ঘোষণা করেন। গত ১২ অক্টোবর শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হলে অনিয়মের কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরবর্তীতে নির্বাচন কমিশনার ৬ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান (নৌকা), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।

উল্লেখ্য, সাঘাটা-ফুলছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন। সাঘাটা-ফুলছড়ি দুই উপজেলা মিলে ভোট কেন্দ্র ১৪৫ এবং বুথের সংখ্যা ৯৫২টি। সারাদেশে আলোচিত এ নির্বাচনে অনিয়ম ঠেকাতে এবারও ১৪৫টি ভোট কেন্দ্রের সবগুলোতেই থাকছে সিসি ক্যামেরা।

নির্বাচনের কাজে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এছাড়া নির্বাচনী মাঠে থাকছে, র‌্যাবের আটটি টিম, একটি বোম ডিসপোজাল ইউনিট, পাঁচ প্লাটুন বিজিবি, পাঁচটি স্ট্রাইকিং ফোর্স, ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ছয়টি মোবাইল টিম।

রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ভোটগ্রহণ নিরপেক্ষ ও সুষ্ঠু করতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এর জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com