• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে মোল্লাপাড়া এলাকায় ডাকাতের হামলায় কলেজ শিক্ষার্থী নিহত

প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ২:৪৩
আপডেট: সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ২:৪৩

96662589 3

গাজীপুরে মোল্লাপাড়া এলাকায় ডাকাতের হামলায় কলেজ শিক্ষার্থী নিহত

গাজীপুর সিটি করপোরেশনের সালনা মোল্লাপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

খবর পেয়ে আজ সোমবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশে। এর আগে গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র মাহিউস চৌধুরী সুনান সালনা মোল্লাপাড়া এলাকার জালাল উদ্দিন চৌধুরীর ছেলে এবং কাজী আজিম উদ্দিন কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ৩টার দিকে মোল্লাপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত জানালার গ্রিল কেটে বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে সুনানের মায়ের হাত-পা ও মুখ বেঁধে তার ঘরে প্রবেশ করে। পরে সুনানকেও হাত-পা বেঁধে ঘরের ভেতর লুট করতে চাইলে তিনি বাধা দেন। এক পর্যায়ে ডাকাতরা সুনানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালপত্র লুটে পালিয়ে যায়। খবর পেয়ে আজ সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com