• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোয়ালের দ্বন্দ্ব ছেড়ে হাটে উঠছে ‘পাঠান’ ও ‘জায়েদ খান’

প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ১:১৯
আপডেট: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ১:১৯

9666396 45

গোয়ালের দ্বন্দ্ব ছেড়ে হাটে উঠছে ‘পাঠান’ ও ‘জায়েদ খান’

নিউজ ডেস্ক

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে জমে উঠছে কোরবানির পশুর বেচাকেনা। প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বিক্রেতারা তাদের বিশাল আকৃতির পশু বিক্রির জন্য অভিনব সব কৌশল নিচ্ছেন। ক্রেতাদের আকৃষ্ট করার ক্ষেত্রে বিক্রেতারা তাদের পশুর বিভিন্ন বাহারি ও আকর্ষণীয় নাম রাখছেন।

এরই মধ্যে নারায়ণগঞ্জে আলোচনায় এসেছে ‘জায়েদ খান’ নামক বিশাল আকৃতির গরু। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা গোদনাইল এলাকার আর কে এগ্রো ফার্মে বেড়ে উঠেছে ‘জায়েদ খান’।

সিন্ধি জাতের ১৮ মণের ‘জায়েদ খান’র দাম হাঁকা হয়েছে আট লাখ টাকা। লাল-কালো রঙের গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতা পাঁচ ফুট। গরুটি দেখতে খামারটিতে প্রতিদিন শতশত ক্রেতা-দর্শনার্থী ভিড় করছেন। অনেকেই আবার ছবি তুলছেন কিংবা ভিডিও ধারণ করছেন।

গরুটির এমন নামকরণের বিষয়ে আর কে এগ্রো ফার্মের ম্যানেজার মো. আব্দুস সামাদ বলেন, আমরা আদর করে যে গরুটির নাম ‘পাঠান’ রেখেছি, তখন পাঠান ছবি মুক্তি পেয়েছিল। গরুটির গঠন অনেকটা পাঠানের মতো। এছাড়া পাঠান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।

তিনি আরও বলেন, যখন পাঠান ছবি মুক্তি পায় তখন জায়েদ খান ওই সিনেমা নিয়ে কথা বলে বেশ আলোচনায় আসেন। এই দুটি গরুকে যখন পাশাপাশি রাখা হতো তখন একটি আরেকটিকে গুঁতো দিতো। তাই চিন্তা করলাম, এই গরুর নাম জায়েদ খানই রেখে দিই। এটি এখন জায়েদ খান নামেই ফার্মে ব্যাপক পরিচিত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com