• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রামে গণসমাবেশ : পথে পথে বাধা, হামলার অভিযোগ বিএনপির

প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ৩:১৯
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ৩:১৯

9660023659

চট্টগ্রামে গণসমাবেশ : পথে পথে বাধা, হামলার অভিযোগ বিএনপির

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীরা বাধাগ্রস্ত হয়েছেন। পাশাপাশি হামলারও শিকার হচ্ছেন। এ অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

966002540

চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সমকালকে বলেন, ‘দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে যোগদান করতে আসার পথে হামলার শিকার হয়েছেন। নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগদান না করে সেজন্য ভয় দেখাতে, আতঙ্ক সৃষ্টি করতে মঙ্গলবার রাতে তাদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশি চালানো হয়। তবে যত বাধাই আসুক না কেন বিএনপি নেতাকর্মীদের থামানো যাবে না, বরং চলমান আন্দোলন আরও গতিশীল হবে।’

বিএনপির নেতারা জানিয়েছেন, নোয়াখালীর কবির হাট থেকে সমাবেশে যোগ দিতে আসার পথে মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমানসহ ১০-১২ জন নেতাকর্মী আহত হন। এভাবে আরও বিভিন্ন এলাকায় বাধাগ্রস্ত হন বিএনপি নেতাকর্মীরা।

9660025487 1

জানা যায়, দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেন। মুলত সমাবেশের সামনের দিকে জায়গা পেতে ও পথে বাধা এড়ানোর কৌশল হিসেবে নেতাকর্মীরা আগেভাগে সমাবেশে আসতে শুরু করেন। ছোট ছোট মিছিল নিয়ে দলের বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

9660025641 3

নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ৯ দফা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রথম সমাবেশ।

সমাবেশে বিভাগের আওতাধীন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com