শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞায় ছাত্রকে বলাৎকারের ঘটনায় করা মামলায় নিজাম উদ্দিন নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গত ১ আগস্ট রাতে কৌশল্যা ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার হেফজখানায় এ ঘটনা ঘটে। পরে ২৯ আগস্ট ভুক্তভোগী ছাত্রের বাবা দাগনভূঞা থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন।
ঘটনার পর থেকে নিজাম উদ্দিন পলাতক ছিলেন।
পুলিশের একটি টিম প্রযুক্তির সহায়তায় নোয়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আ/আ












