• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি: আইজিপি

প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৮:৩৯
আপডেট: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ৮:৩৯

966698596 1

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি: আইজিপি

নিউজ ডেস্ক
পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আইনশৃংখলার অবনতি ঘটনোর যদি কেউ চেষ্টা করে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা, প্রচেষ্টা দিয়ে যে কোনো ধরনের নাশকতা এবং আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে প্রচেষ্টা সেটা মোকাবেলা করতে সক্ষম। বাংলাদেশ পুলিশ বাহীনির যে সক্ষমতা রয়েছে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাতে চায় এর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, ‘আমরা আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছি। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতি যে জিরো টলারেন্সের নীতি এই নীতিতে বাংলাদেশ পুলিশ বাহীনি দায়িত্ব পালন করছে। সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। পাহাড় এবং পার্বত্য অঞ্চলে হোক বা মৌলভিবাজারে হোক যেখানেই মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে সেখানেই আমরা অভিযান পরিচালনা করছি এবং তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারছি। আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং এর ভিত্তিতে আমরা সফল অভিযান পরিচালনা করে এই দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

রবিবার বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে রবিবার (২৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশের সর্বোচ্চ এই কর্মকর্তা বলেন, ‘আইনশৃংখলা রক্ষা করতে গিয়ে যদি কোনো সদস্য আক্রান্ত হয় বা আহত হয় তার জন্য যে সর্বোচ্চ চিকিৎসা রয়েছে সেই চিকিৎসার ব্যবস্থা আমরা করবো। সাথে সাথে যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধেও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আইজিপি আরো বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন যাবত পালন করে আসছে। আর এই দায়িত্ব পালনের জন্য পুলিশের যে অভিজ্ঞতা রয়েছে, প্রশিক্ষণ, লোকবল ও লজেস্ট্রিক রয়েছে এবং আইন সম্পর্কে আমাদের জানা আছে। আমাদের সীমাবদ্ধতা সম্পের্কেও আমাদের জানা আছে। নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করে। এবং নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব অর্পণ করবে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তা পালন করবো।’

মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধত্বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালম আজদসহ জতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com