• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জয় বাংলা’ স্লোগান না দিয়ে তোপের মুখে মহিলাবিষয়ক কর্মকর্তা

প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৭:১০
আপডেট: বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৭:১০

96632587 3

জয় বাংলা’ স্লোগান না দিয়ে তোপের মুখে মহিলাবিষয়ক কর্মকর্তা

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ বলার প্রজ্ঞাপন না মানার অভিযোগ উঠেছে রংপুরের কাউনিয়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে। তার নাম রেবেকা ইয়াছিন। সরকারি অনুষ্ঠানে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ ছাড়াই বক্তব্য দেওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি ‘জয় বাংলা’ না বলেই বক্তব্য শেষ করেন। ওই সময় অনুষ্ঠানে হট্টগোল তৈরি হয়। অনেকেই এর প্রতিবাদ করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাসের সভাপতিত্বে বক্তব্য দেন—উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন সাথী, উপজেলা তথ্য কর্মকর্তা অঙ্কনা জাহান, উপসহকারী জনস্বাস্থ্য কর্মকর্তা শিউলি রিচিনসহ অনেকেই।

অভিযোগের সত্যতা স্বীকার করেছেন রেবেকা ইয়াছিন। তিনি বলেন, বক্তব্য শেষে জয় বাংলা বলতে মনে ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস বলেন, জয় বাংলা স্লোগান না দিয়ে ওই কর্মকর্তা ভুল করেছেন। তাকে সতর্ক করা হয়েছে।

কী বলা আছে প্রজ্ঞাপনে
চলতি বছর ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত সরকারি গেজেটে নির্দেশ দিয়ে বলা হয়, রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে হবে। প্রজ্ঞাপনের ‘খ’ নম্বরে বলা হয় ‘সাংবিধানিক পদাধিকারী, দেশে ও দেশের কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা সব জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com