• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝালকাঠিতে পথসভায় হামলা, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৫

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ১২:২৬
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ১২:২৬

978536

ঝালকাঠিতে পথসভায় হামলা, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১৫

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের পথসভায় হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৪ মে) রাতে কীর্তিপাশা মোড়ে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন সুলতানসহ ১৫ জন। এ ছাড়া তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সুলতান হোসেনের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কীর্তিপাশা মোড়ে তার একটি নির্বাচনী পথসভা চলছিল। রাত ৮টার দিকে হঠাৎ সেখানে কে বা কারা হামলা চালায়। প্রথমে মারধর করা হয় সুলতানকে, এরপর চেয়ার ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে উপস্থিত সাংবাদিকসহ কমপক্ষে ১৪ জনকে আহত করে তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশি পাহারায় সুলতানকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক নাইম জানান, সুলতান হোসেন বাঁ কাঁধ ও মাথায় আঘাত পেয়েছেন।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, পথসভায় হামলার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com