• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৪
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ২:২৪

96666859

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এইচএসএস সড়কের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি পালিত হয়।

তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন – জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

বক্তারা এ সময় বলেন, খুব জাঁকজমকের সঙ্গে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শুধু দোয়া মাহফিল করছি। বিপুল অংকের বেঁচে যাওয়া টাকা বন্যাদুর্গতদের জন্য ব্যবহার করা হবে।

তারা বলেন, আপনারা ধৈর্য ধরেন। কোনো বেপরোয়া কর্মীদের সমর্থন দেবেন না। কখনই ভিন্ন দলের কোনো নেতা বা কর্মীদের সুযোগ দেবেন। সামনে সুদিন আসছে। এখন শুধু প্রতীক্ষার পালা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com