• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৬
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:০৬

9666986

ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে একটি মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী। বাগানটির মালিক বাদশা সিরাজী। সোমবার সকাল থেকেই সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অভিযান চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক মিরাজুলের মেহগনি বাগানে অভিযান চালায়। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যশোর সেনানিবাসে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে সংবাদ দেওয়া হয়। বিকাল সাড়ে তিনটার দিকে বোম- ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, যৌথ বাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com