• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন আজ

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৯:৫২
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৯:৫২

jpeg

টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন আজ

দীর্ঘ ১৩ বছর পর আজ টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এরআগে সর্বশেষ ২০০৯ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে সভাপতি হয়েছিলেন আহমেদ আযম খান এবং সাধারণ সম্পাদক হয়েছিলেন শামছুল আলম তোফা। 

এরপর কয়েক দফায় কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়। গত বছরের (৪ নভেম্বর) আহমেদ আযম খানকে আহ্বায়ক এবং মাহমুদুল হক সানুকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন বাস্তবায়নে জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিপনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া কমিশনের অপর দুই সদস্য হলেন- আইনজীবী মোয়াজ্জেম হোসেন ও জহিরুল ইসলাম।

এ বিষয়ে সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম রিপন জানান, সভাপতি পদে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, আহ্বায়ক কমিটির সদস্য আলী ইমাম তপন ও যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির কমিটির নেতারা ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটার রয়েছেন ২ হাজার ৩২৩ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com