• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৭
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৭

9888748

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নোয়াখালীপ্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীরা গুলি করে বাংলাদেশী এক যুবককে হত্যা করেছে। নিহত জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।

বুধবার (২০ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই আলমগীর হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০টার দিকে হকিস্টিট শহরে তার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। খাবার শেষে তার দোকানে ফেরার পথে আফ্রিকান কালো বর্ণের সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সেখানে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। সরকারের সহযোগিতা পেলে লাশ দেশে আনার ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, সে দীর্ঘ ১২ বছর থেকে আফ্রিকায় রয়েছে। ব্যবসায়ীক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। রাসেল দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করে ছিলেন। তার ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, নিহতের পরিবার এ বিষয়ে তাদের অবহিত করেনি। তবে খোঁজ খবর নিয়ে সার্বিক সহযোহিতা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com