• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নড়াইলে দু’টি নাশকতা মামলায় বিএনপির সভাপতিসহ ৪২ জনের জামিন নামঞ্জুর

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৫:১৭
আপডেট: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৫:১৭

966632569 1

নড়াইলে দু’টি নাশকতা মামলায় বিএনপির সভাপতিসহ ৪২ জনের জামিন নামঞ্জুর

নড়াইলে দু’টি নাশকতা মামলায় জেলা বিএনপির সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ ৪২জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাচ হোসেন মৃধা এ আদেশ দেন।

নড়াইল জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম জানান, গত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় নড়াইলের চারটি থানার বিভিন্ন এলাকায় ৩ ডিসেম্বর বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এবং বিষ্ফোরক আইনে চার থানায় পৃথক চারটি মামলা দায়ের করে পুলিশ।

এ মামলা দায়েরের পর আসামিরা হাইকোর্টে জামিন প্রার্থনা করলে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার আদেশ প্রদান করেন হাইকোর্ট।

এদিকে, গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) অপর দুইটি মামলায় ৪৬জন বিএনপির নেতাকর্মীর জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন একই আদালতের বিচারক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com