• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নরসিংদির রায়পুরায় স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১০:২৪
আপডেট: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১০:২৪

raypura

নরসিংদির রায়পুরায় স্বেচ্ছাসেবকদলের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

নরসিংদির রায়পুরা উপজেলা সেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, রায়পুরা উপজেলা বিএনপি ও সেচ্ছাসেবক দল নরসিংদী জেলা শাখাকে অভিনন্দন জানিয়ে রায়পুরাতে নবগঠিত উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব ইয়াকুব আলীর নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরটির বিভিন্ন এলাকা প্রদক্ষিত করে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন- যুগ্ম আহবায়ক কাজী সালমান শামিম খন্দকার এনামুল হক মনির, সদস্য মো বাবুল মিয়া, আব্দুল বাসেদ রতন মিয়া, আজিজুল হক, মশিউর খান, মো. নাদিম মিয়া, ইমরান হোসাইন, ফারুক মিয়া, জামাল মিয়া, আলফাজ উদ্দিন, মো আসাদ মিয়া, কাউসার হোসেন, কাউসার আকরাম মিয়া, শফিক মিয়া, সজিব মিয়াসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com