• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জের বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৯:৫৫
আপডেট: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ৯:৫৫

96665850 1

না’গঞ্জের বন্দরে বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিচার শালিসি বৈঠকে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত রাজিব বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধারের পর সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডের ঘটনায় বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী জানিয়েছে, অটো চুরির ঘটনা নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিব এর সাথে একই থানার নবীগঞ্জ কদমতলী রুপনগর এলাকার এমপি কালাম মিয়ার ছেলে রাতুলের সাথে পূর্ব বিরোধ ছিল।
বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার শালিস বসে। বিচার শালিসি চলাকালে এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে এলাপাথারী ভাবে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করি।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com