• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে পুলিশের মামলায় মান্নানসহ আরো তিন নেতার হাইকোর্টে আগাম জামিন

প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১

960002541 11

না’গঞ্জে পুলিশের মামলায় মান্নানসহ আরো তিন নেতার হাইকোর্টে আগাম জামিন

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূন্য র‌্যালিতে পুলিশ বাধা, লাঠিপেটা ও পরে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
জামিনপ্রাপ্তরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সোনারগাঁ থানা যুবদল নেতা রাজু আহমেদ রমজান।
বিএনপি নেতাদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী।
অ্যাডভোকেট মো. মাহাবুবুর রহমান খান জানান, আমরা আগাম জামিনের আবেদন করলে আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করেছেন।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তিপূন্য র‌্যালি বের করতে চাইলে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করলে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ মিছিলে গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় শাওন নামে এক যুবদল কর্মী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিএনপি নেতাদের দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয় শাওনের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com