• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

না’গঞ্জে রাজিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৮:০০
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ ৮:০০

97444448

না’গঞ্জে রাজিবের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দরে রাজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন করেন দেওয়ানবাগ গ্রামবাসী। এ সময় মহাসড়কের দু’পাশসহ এশিয়ান হাইওয়ে ও মদনগঞ্জ-মদনপুর সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণ। খবর পেয়ে বন্দর থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।
হত্যাকান্ডের শিকার রাজিবের বড় ভাই শফিক বলেন, গত ৯ অক্টোবর রাতে রাজীবকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মদনপুর ছোটবাগ এলাকার মাদক কারবারিরা। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে তাদের পিতা হোসেন মাতবর বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় উল্টো আসামিরা তাদের হুমকি দমকি প্রদান করে আসছে। এতে তারা আতংকে দিনাতিপাত করছেন।
মানববন্ধনে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ হুশিয়ারি দেন, পুলিশ আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে আবারও মহাসড়ক অবরোধ করে রাখা হবে।
মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) শামসুল হক বলেন, রাজীব হত্যাকান্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি দ্রæত তাদের গ্রেপ্তার করা যাবে।
গ্রামবাসীর সঙ্গে মানববন্ধনে আরও অংশ নেন নিহত রাজিবের পিতা হোসেন মাতবর, বড় ভাই শফিক, ছোট ভাই রাসেল, বড় বোন পারভিন, মামুন, ফারুক, রহিম, খোকন, সেলিম, মজিবর, সামসু প্রধান ও জাকির প্রধান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com