• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাটোরের সিংড়ায় সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৪:২৬
আপডেট: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ৪:২৬

9600256 1

নাটোরের সিংড়ায় সিংড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে উপজেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পরলে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সোমবার(১৬ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বাসষ্ট্যান্ড অভিমুখে বের হলে পুলিশি বাধার
মুখে পরে। সামনে এগোতে না পেরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আঃ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই।’

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আজ সিংড়ার সাপ্তাহিক হাটের দিন, বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকায় গেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটতে পারে, সেজন্য তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com