• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নারায়ণগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের ২ হোতাসহ গ্রেপ্তার-১৪

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৪:০৫
আপডেট: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৪:০৫

9663256

নারায়ণগঞ্জে পাসপোর্ট দালাল চক্রের ২ হোতাসহ গ্রেপ্তার-১৪

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের দুইজন মূলহোতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
গ্রেপ্তারকৃতরা হলো, মূলহোতা মো. মুকুল মোল্লা (৩০) ও সাইফুল ইসলাম (২৮) এবং তাদের সহযোগী মো.রাকিব (২৫), মো. আলমগীর (৩২), মো. নবীন (১৮), শফিকুল ইসলাম রানা (৩৫) সাখায়েত উল্লাহ (৩০) শফিকুল ইসলাম (৪৫), ইমরান হোসেন সুজন (৩৪) সিরাজ উদ্দিন সাজু (৩৯) হাসান ইকবাল (৩৬), মো. জাহিদ (৪৫), মো. মফিজুল (৩৫), মো. সজিব (৩২)।এ সময় তাদের হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি স্লীপ- ৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯ টি, রাবার সীল ৮টি, মোবাইল ফোন ২০ টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ বুধবার (১৫ মার্চ) ফতুল্লা থানার সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পার্শে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১১ আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে। আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com