নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিদ্ধিরগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর সভাপতিত্বে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভুইয়াসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণত সম্পাদক মাওলানা ফেরদৌস রহমান।
মিলাদ মাহফিল শেষে ফিতা কেটে সিদ্ধিরগঞ্জের দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন উপস্থিত নেতৃবৃন্দ।












