র্যাব-১১ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে ঢাকায় বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের মূলহোতা সাখাওয়াত হোসেন সৌরভকে (৩৫) গ্রেফতার ও অপহ্নত ভাতিজি (১৯)’কে উদ্ধার করেছে। তার পিতার নাম হাজী মোঃ খোরশেদ আলম @ শেখ সফিউল্লাহ, বাড়ি জেলার ফতুল্লা থানার ক্যানেলপাড় উত্তর ভূইগড় এলাকায়।
ৎর্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) এবং ভিকটিম (১৯) পরস্পর আপন চাচা-ভাতিজি। গ্রেফতারকৃত আসামী সৌরভ বিভিন্ন সময় তার আপন ভাইয়ের মেয়ে ভিকটিম’কে উত্যক্ত করতো এবং বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিতো। ভিকটিম উক্ত কুপ্রস্তাবে রাজি না হলে আসামী সাখাওয়াত হোসেন সৌরভ তাকে অপহরণ করার হুমকি প্রদান করত। ভিকটিম গত ১৪ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি নাইতারপাড়াস্থ তার খালতো বোনের বাসায় বেড়াতে যায়। ১৯ অক্টোবর বিকালে উল্লেখিত বাড়ি হতে এজাহারনামীয় ১নং আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) তার অবৈধ কামলালসা চরিতার্থ করার জন্য এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তিনে আরো জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা (নং-৩৪, তারিখ-২৩/১০/২০২২) নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে। অপহরণকারী আসামী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। র্যাব-১১ এর গোয়েন্দা টীম আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিদ্ধিরগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।












