• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে বিএনপি নেতা বকুল

প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ২:৫৪
আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ২:৫৪

4FC6A7F5 7874 4C8F BF32 7A4EF7B07492

নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে বিএনপি নেতা বকুল

নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে খুলনায় দলের হামলা-মামলা, কারাবন্দি ও নিহত নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

রোববার (৭ এপ্রিল) খুলনা মহানগরের খালিশপুর থানা যুবদল নেতা কারারুদ্ধ নাজমুল হাসান বাবুর পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী, ফলমূল ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

এরপর একে একে খালিশপুর থানা যুবদল নেতা রাসেল ও দৌলতপুর থানার যুবদল নেতা ফয়েজ আহমেদ দিপুর পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হয়। এরপর খালিশপুর থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তফা আরিফ সিদ্দিকী শুভ, যুবদল নেতা জিয়া, সাবেক ছাত্রনেতা এলান, শ্রমিক দলনেতা সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখের পরিবারের মাঝে এই ঈদ শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়। এ ছাড়াও আন্দোলনে ক্ষতিগ্রস্ত, আহত, অসুস্থ, দলীয় শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, মুরশিদ কামাল, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, শাহিনুল ইসলাম পাখি, শেখ মাস্টার জয়নাল আবেদীন, মুজিবর রহমান, মশিউর রহমান খোকন, জাহিদুর রহমান রিপন, জাহিদুল ইসলাম বাচ্চু, শামিমুর রহমান শামীম, আলাউদ্দিন তালুকদার, খসনুর রহমান জনি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

খুলনা বিএনপির নেতারা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে এবার রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ইতোপূর্বেও প্রায় সাড়ে তিনশ কারাবন্দি পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বকুল আগামীতেও দলের নেতাকর্মীদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানান তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com