• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৬:১৩
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৬:১৩

96663696 8

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চোরাই পথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোর রাতে মরদেহটি বাড়িতে নেওয়া হলে পুলিশ খবর পেয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তে পাঠানোর জন্য থানায় নেন।

এর আগে, সোমবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত সোমবার রাতে স্থানীয় ৬-৭ জন চোরাকারবারিসহ সুজন চোরাই পথে ভারতে গরু আনার জন্য ৫৬ বিজিবির অধীনস্ত সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্তের ৪৪০/৪ এস পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

এসময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এসময় সুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের প্রাইভেট ক্লিনিকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত থাকার পাশাপাশি ভারতে কয়েকজন আটক রয়েছে বলেও ধারণা করছে স্থানীয়রা।

দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মরদেহ রংপুর থেকে বাড়িতে আনলে পুলিশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

এদিকে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি জানতে একাধিকবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com