• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ায় গণমিছিল ও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১০:২৫
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ১০:২৫

966332563

বগুড়ায় গণমিছিল ও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত আগামী ২৪ডিসেম্বর গণমিছিল ও ১লা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রস্তুতি সভা করেছে জেলা ছাত্রদল।

আজ বুধবার বিকালে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। প্রস্তুতি সভায় জেলা ছাত্রদলের ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, আগামী ২৪ডিসেম্বর বগুড়ায় গণমিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানুল্লাহ্ আমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com