• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বরিশালে এমপির সামনে আ.লীগ নেতাকে পিটিয়ে জখম

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৬:০০
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৬:০০

966632580 15

বরিশালে এমপির সামনে আ.লীগ নেতাকে পিটিয়ে জখম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস সরদারকে (৪৫) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতরভাবে আহত ইদ্রিস সরদারকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ মার্চ) সকালে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সামনে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদারের সামনে সহ—সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওরফে ইকবাল ইদ্রিস সরদারকে আহত করেন।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও আহত সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল—২ আসনের সংসদ সদস্য মো. শাহ আলম তালুকদার। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে হাজির হলে তার সঙ্গে উপস্থিত হন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওরফে ইকবাল এবং একই কমিটির সহ—সভাপতি মো. ইদ্রিস সরদার।

এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান সাংসদের সামনে ইদ্রিস সরদারকে কটুক্তি করে অশালীন ও অসংলগ্ন মন্তব্য করলে ইদ্রিস এর প্রতিবাদ জানালে হাফিজুর রহমান তাকে সাংসদের সামনে মারধর শুরু করেন।

সহ—সভাপতি মো. ইদ্রিস সরদার অভিযোগ করে বলেন, ‘সংসদ সদস্যর সামনে সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান আমাকে নিয়ে কটুক্তি ও অশালীন মন্তব্য করে। আমি সাবেক উপজেলা চেয়ারম্যানের কথার প্রতিবাদ করলে হাফিজুর রহমান আমার ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডার কাজী রিয়াজ (২৭), পলাশ তালুকদার (৩০) ও রুবেল হোসেন (২৫) ইদ্রিসসহ সাত থেকে আট জন সন্ত্রাসী আমাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে।’

স্থানীয়রা আহত ইদ্রিসকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগের ব্যাপারে জানতে মো. হাফিজুর রহমানকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, হাফিজুর রহমান ইকবাল সংসদ সদেস্য শাহে আলমের অনুসারী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রেহী প্রার্থী হিসাবে নির্বাচন করলে সাতলা ইউনিয়ন আ’লীগের দায়িতে থাকা ইদ্রিস সরদার নৌকা প্রতিকে কাজ করায় ইকবাল ইদ্রিস সরদারকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com