নিউজ ডেস্ক
অবরোধ সফল করার সমর্থনে বরিশাল মহানগর বিএনপি, নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মশাল মিছিল করেছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৬টায় নগরীর রুপাতলীর এলাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের এক ঝটিকা মশাল মিছিল বের করে রুপাতলী হাউজিং এলাকার পূর্বেই শেষ করে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
এর পূর্বে নেতা কর্মীরা সড়কের উপর বিভিন্ন স্থানে আগুনের মর্শালের লাঠিগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে যাওয়ার কারণে বিভিন্ন যানবাহনের চলাচলে কিছুটা বিলম্বিত হয়।
পরে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মশালের লাঠিগুলো সড়ক থেকে সড়িয়ে দিয়ে যানবাহনের চলাচলের ব্যবস্থা করে বলে স্থানীয় এলাকাবাসী তথ্য নিশ্চিত করে।
এর আগে সন্ধা ৬টায় মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপি পটুয়াখালী সড়ক ও সন্ধা সাড়ে ৬টায় নগরীর নতুল্লাবাদ বাসস্টান্ড এলাকায় মহানগর যুবদল ঝটিকা মশাল মিছিল করে করে বলে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও মহানগর বিএনপি সদস্য জাহিদুর রহমান রিপন তথ্য প্রেরণ করে নিশ্চিত করেন।
অপরদিকে বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আলী হায়দার বাবুল কারান্তরীণ থাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়ীত্ব প্রদান করে কেন্দ্রীয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে সামনের দিনগুলোর চলমান আন্দোলন বেগবান করার নির্দেশ দেন।












