• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাঁশখালীতে বিএনপি-জামায়াত মুখোমুখি, উত্তেজনা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ১:৩৬

96587425 1

বাঁশখালীতে বিএনপি-জামায়াত মুখোমুখি, উত্তেজনা

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে মোরশেদুল ইসলাম নামে এক যুবদল নেতার ওপর হামলার জের ধরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাথরিয়া বাজারে দু’দল মুখোমুখি অবস্থান নিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, জামায়াতের নেতা-কর্মীরা কাথরিয়া বাজারের পশ্চিম দিকে এবং বিএনপি নেতা-কর্মীরা বাজারের পূর্ব দিকে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেন। এ সময় বাঁশখালী থানা-পুলিশের একটি টিম দুই দলের মাঝখানে ব্যরিকেড দিয়ে অবস্থান নেন। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দলের নেতা-কর্মীদের অবস্থানের পর সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তারা সরে গেলেও এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এর আগে, বেলা ৩টার দিকে যুবদল নেতা মোরশেদুল ইসলামের ওপর জামায়াত শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দেন তিনি। পোস্টে তিনি বিএনপি নেতা-কর্মীদের দ্রুত কাথরিয়া বাজারে আসার আহ্বান জানান। অন্যদিকে, জামায়াতের নেতা-কর্মীরাও কাথরিয়া বাজারে জড়ো হতে থাকেন। অবস্থা বেগতিক দেখে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুই দলের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের সংঘাত, সংঘর্ষ হয়নি। সবাইকে শান্ত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com